• আপডেট টাইম : 22/11/2026 08:39 AM
  • 61 বার পঠিত
  • শরীফুল ইসলাম, কুষ্টিয়া
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুরে প্রায় ৪ কেজি গাঁজাসহ মো. ইব্রাহীম হোসেন (২৫) নামে এক মাদক কারবারীকে আটক করেছে এসআরবি-১২।

২১ নভেম্বর শনিবার ভোর ৫টায় উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন পাকুড়িয়া সরদারপাড়া বাজারে অভিযান চালিয়ে মাদকসহ তাকে করা হয়। আটক মাদক কারবারী একই এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে।

এসআরবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প কমান্ডার এর নেতৃত্বে এসআরবি’র আভিযানিক দল শনিবার ভোররাতে পাকুড়িয়া গ্রামের সরদারপাড়া বাজারে মামুন ফয়সাল এর ফার্নিচারের দোকানের পাশে পাঁকা রাস্তায় মাদক বিরোধী অভিযান চালায়।

এসময় ৩ কেজি ৯৪৯ গ্রাম গাঁজাসহ মাদক কারবারী আসামী মো. ইব্রাহীম হোসেন কে আটক করা হয়। পরে আটক মাদক কারবারীর বিরুদ্ধে মামলা দিয়ে মাদকসহ তাকে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে এসআরবি সূত্র জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...