যেহেতু কৃত্রিম বুদ্ধিমত্তা এ সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকা, ফলে কাজ হারানোর ভয় তো শ্রমিকদের আছে।
তবে বিশ্বায়নের এই যুগে প্রযুক্তিকে পুরোপুরি বর্জন করাও সম্ভব নয়।
এখন মূল চ্যালেঞ্জ প্রযুক্তির ব্যবহার নয়, সরকারের দুর্বল পরিকল্পনা এবং মালিকদের অতিরিক্ত মুনাফার লোভ।
সে ক্ষেত্রে সরকার নিন্ম উল্লেখ্যিত বিষয় গুলো সকলে মিলে ভেবে দেখতে পারেন।
সামাজিক মালিকানার ইতিবাচক ও মানবিক দিক
যদি রাষ্ট্র সফলভাবে কারখানার নিয়ন্ত্রণ নিয়ে মুনাফা সবার মধ্যে বণ্টন করতে পারে, তবে সমাজের চেহারা সম্পূর্ণ বদলে যেতে পারে।
সমাজে ধনী আরও ধনী এবং দরিদ্র আরও দরিদ্র হওয়ার যে চিরন্তন ধারা তা বন্ধ করতে হবে। কারখানার উদ্বৃত্ত মুনাফা শুধু দু-একজন মালিকের পকেটে না গিয়ে সরাসরি জনগণের কল্যাণে ব্যবহার হবে।
শ্রমিকদের প্রকৃত মর্যাদা
কারখানায় মালিক মিড লভেল ম্যেনেজমেন্টের কাছে শ্রমিকদের পরিচয় "চাকর", দীর্ঘদিনের চলে আসা ব্যবস্থার ফলে শ্রমিকরাও ভুলে গেছে সে-ও "শ্রমের" মালিক, সেই মর্যাদা শ্রমিকদের পাপ্য।
* ফলে এই ব্যবস্থায় শ্রমিকরা কেবল "হাড়ভাঙা খাটুনি খাটা" কর্মচারী থাকেন না, বরং তারা যৌথভাবে কারখানার অংশীদার বা মালিক হয়ে ওঠেবেন। ফলে কাজের প্রতি তাদের আন্তরিকতা ও আত্মসম্মান বৃদ্ধি পায়।
৩। মৌলিক চাহিদার রাষ্ট্রীয় গ্যারান্টিঃ
কারখানার মুনাফা যখন রাষ্ট্রের তহবিলে আসবে, তখন রাষ্ট্র প্রত্যেকটি নাগরিকের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিতে পারবে। AI বা প্রযুক্তির কারণে কোনো শ্রমিক কাজ হারালেও তার না খেয়ে মরার ভয় থাকবে না, কারণ রাষ্ট্র তাকে সামাজিক নিরাপত্তার আওতায় মাসোহারা দেবে।
বাস্তবসম্মত চ্যালেঞ্জ ও ঐতিহাসিক শিক্ষা
কাগজে-কলমে বা তাত্ত্বিকভাবে এই ব্যবস্থাটি যতটা মানবিক ও সুন্দর শোনায়, অতীতে পৃথিবীর বিভিন্ন দেশে (যেমন সোভিয়েত ইউনিয়ন বা পূর্ব ইউরোপে) এটি বাস্তবায়ন করতে গিয়ে কিছু বড় সমস্যার সম্মুখীন হতে হয়েছে।
মালিকানা যখন ব্যক্তির হাত থেকে রাষ্ট্রের হাতে যায়, তখন কারখানা পরিচালনার দায়িত্ব পড়ে সরকারি কর্মকর্তাদের (আমলাদের) ওপর। অনেক সময় দেখা যায়, ব্যক্তিগত লাভ বা লোকসানের ভয় না থাকায় সরকারি ব্যবস্থাপনায় অলসতা, অদক্ষতা এবং দুর্নীতি ভর করে। ফলে কারখানা লোকসানে চলে যায়।
৫। নতুন উদ্ভাবন ও প্রতিযোগিতার অভাবঃ
ব্যক্তি মালিকানায় একজন ব্যবসায়ী বাজারে টিকে থাকার জন্য প্রতিনিয়ত নতুন প্রযুক্তি ও পণ্যের উদ্ভাবন করেন। কিন্তু রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে প্রতিযোগিতা না থাকায় উৎপাদনশীলতা কমে যাওয়ার এবং প্রযুক্তিতে পিছিয়ে পড়ার একটা ঝুঁকি থাকে।
একটি ভারসাম্যপূর্ণ সমাধান কী হতে পারে?
সম্পূর্ণ ব্যক্তি মালিকানাধীন পুঁজিবাদ যেমন অনেক সময় শ্রমিকের রক্ত চোষে, তেমনি সম্পূর্ণ রাষ্ট্রীয় মালিকানাও অতীতে সব জায়গায় সফল হয়নি। তাই আধুনিক অর্থনীতিবিদদের অনেকেই এখন একটি "মিশ্র বা কল্যাণকামী" (Welfare State)" ব্যবস্থার কথা বলেন।
তাই কারখানার মালিকানা পুরোপুরি কেড়ে না নিয়ে যদি একটি "যৌথ বা কো-অপারেটিভ (Co-operative) ব্যবস্থা" গড়ে তোলা যায়, তবে তা সবচেয়ে চমৎকার হতে পারে।
কারখানার একটি নির্দিষ্ট অংশের মালিকানা থাকবে মূল বিনিয়োগকারীর, আর একটি বড় অংশের শেয়ার বা মালিকানা থাকবে সরাসরি কর্মরত শ্রমিকদের। কারখানায় AI ব্যবহার করে যে অতিরিক্ত মুনাফা হবে, তার একটা অংশ স্বয়ংক্রিয়ভাবে শ্রমিকদের ট্রাস্ট ফান্ডে জমা হবে।
এর ফলে কারখানার কার্যক্ষমতা ও প্রতিযোগিতাও বজায় থাকবে, আবার শ্রমিকরা প্রযুক্তির কারণে কাজ হারালেও কারখানার অংশীদার বা শেয়ারহোল্ডার হিসেবে নিয়মিত তাদের লভ্যাংশ বা মাসোহারা পেয়ে যাবেন। এটি একদিকে যেমন ব্যবসার গতি সচল রাখবে, অন্যদিকে নিশ্চিত করতে পারে মানবিক সামাজিক নিরাপত্তা।
সেই জন্য দরকার সরকারের সঠিক পরিকল্পনা,
মালিকদের মানবিক ও দ্বায়িত্বশীল হওয়া, শ্রমিকদের উচ্চতর প্রশিক্ষণ। তারজন্য পর্যাপ্ত জনবল এবং অর্থ।
আসা করি প্রস্তুতি বাজেটে তার প্রতিফলন দেখতে পাব।
ইদ্রিস আলী: সভাপতি, BGSWTUC.