• আপডেট টাইম : 20/11/2026 09:33 PM
  • 37 বার পঠিত
  • শরীফুল ইসলাম, কুষ্টিয়া
  • sramikawaz.com

কুষ্টিয়া শহরে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজন আহত হয়েছেন।

২০ অক্টোবর শুক্রবার বিকেল ৩টার দিকে শহরের মজমপুর রেলগেট এলাকায় একটি ভাঙারির দোকানের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহতরা হলেন—কুষ্টিয়া পৌরসভার আড়ুয়াপাড়া এলাকার আব্দুর জব্বারের ছেলে সুমন (৪০) এবং জগতি পালপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে ভাঙারি দোকানদার রুহুল আমিন (৪০)।

বিস্ফোরণে তাদের দুই পাসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়ার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আহত সুমনের ভাষ্য অনুযায়ী, শুক্রবার সকাল থেকে তিনি পরিত্যক্ত বোতল ও জর্দার কৌটা কুড়িয়ে একটি বস্তায় ভরেন। বিকেলে রিকশায় করে মজমপুর রেলগেট এলাকায় এসে পাশের ভাঙারির দোকানে সেগুলো বিক্রি করতে গেলে বস্তাটি ওজন করার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, বিস্ফোরিত বস্তুটি ককটেল ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সুমন এটি কোথা থেকে সংগ্রহ করেছেন, তা খতিয়ে দেখছে পুলিশ। আহত দুজন বর্তমানে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন আছেন এবং সুস্থ হওয়ার পর তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...