• আপডেট টাইম : 27/11/2026 02:00 PM
  • 13 বার পঠিত
  • শরীফুল ইসলাম, কুষ্টিয়া
  • sramikawaz.com

কুষ্টিয়ায় গড়াই নদের বালু মহাল নিয়ে বিরোধের জেরে ওয়ার্ড জামাত নেতার অফিস ও বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে। এ সময় বেশ কয়েক গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। এতে ৫জন আহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া ভাটাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। তবে বিএনপি নেতাকর্মীরা এ অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি ওয়ার্ড জামাতের নেতা মো. শাজাহান বালুঘাট থেকে চাঁদা না পেয়ে হামলার নাটক সাজিয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ভাটাপাড়া এলাকায় শহর জামাতের ইউনিট সদস্য মো. শাহজাহানের অফিস ও বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ সময় সেখানে ব্যাপক ভাঙচুর করা হয়। বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পায় এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থল থেকে ৫ রাউন্ড বিদেশি পিস্তলের গুলি ও সাত রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে। হামলায় অন্তত ৫জন আহত হয়েছেন। আহতরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জামাতে নেতা মো. শাহজাহান এর দাবি গড়াই নদের বালু মহল থেকে বালুবাহী ট্রাক যাতায়াতের ফলে এলাকার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে সম্প্রতি কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা গিয়ে বাল উত্তোলন বন্ধের নির্দেশ দেন। এ নির্দেশের পর জামাত নেতা কর্মীরা রাস্তায় বøক ফেলে প্রতিবন্ধকতা তৈরি করে বলে অভিযোগ।
এর জের ধরে তার বাড়িতে হামলা হয়েছে বলে তার দাবি।

তবে স্থানীয় বিএনপি কর্মীরা এ অভিযোগ অস্বীকার করে বলেন, জামাত নেতা মো. শাজাহান বালু মহাল থেকে এর আগে প্রতিদিন ৫০ হাজার টাকা করে চাঁদা নিয়েছেন। কিন্তু এখন তিনি এক লাখ টাকা করেছেন দাবি করছেন। এই হামলার ঘটনা নিজেদের সাজানো বলেও দাবি বিএনপির।

হামলার ঘটনায় কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। হামলায় কারা জড়িত তাদের সনাক্ত করার চেষ্টা চলছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...