• আপডেট টাইম : 11/10/2026 10:14 AM
  • 46 বার পঠিত
  • শরীফুল ইসলাম, কুষ্টিয়া
  • sramikawaz.com
 
 
কুষ্টিয়া সুগার মিল চালুর দাবিতে সমাবেশ করেছে জামায়াতের নেতাকর্মিরা। 
 
১0 অক্টোবর শনিবার বিকেল ৪টায় জগতিস্থ সুগার মিলের গেটের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 
কুষ্টিয়া সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা শরিফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা ও কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসাইন।
 
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল গফুর বলেন, সরকার কুষ্টিয়া সুগার মিলকে অলাভজনক দেখিয়ে বন্ধ করে রেখেছে। অথচ অতীতে মতিউর রহমান নিজামী শিল্পমন্ত্রী থাকাকালে এই মিলকে লাভজনক অবস্থানে নিয়ে যাওয়ার নজির রয়েছে।
 
 তিনি অনতিবিলম্বে কুষ্টিয়া সুগার মিল চালু করার দাবি জানান। তিনি আরো বলেন, আপনারা যদি না পারেন, তাহলে এই মিল আমাদের হাতে দিয়ে দিন। আমরা দেখিয়ে দেব, কীভাবে এই মিলকে লাভজনক করতে হয়।
 
কুষ্টিয়া সদর উপজেলা জামায়াত আয়োজিত সামাবেশে আরো বক্তব্য রাখেন, জামায়াতের কুষ্টিয়া জেলা সেক্রেটারি এনামুল হক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি এস এম মহসিন আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশন কুষ্টিয়া শহর শাখার সভাপতি লাকনুর রহমান প্রমুখ। সমাবেশে জামায়াতের নেতাকর্মি উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...