• আপডেট টাইম : 10/10/2026 03:15 PM
  • 103 বার পঠিত
  • শরীফুল ইসলাম, কুষ্টিয়া
  • sramikawaz.com
 
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে সাহাজুল (৩০) নামে এক বাংলাদেশী কৃষক আহত হয়েছে। এ ঘটনায় সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি পাল্টা গুলি করেছে বলে বিজিবি সূত্র জানিয়েছে। 
 
১০ অক্টোবর শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর সীমান্তে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সাহাজুল একই ইউনিয়নের সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামের শামাজুলের ছেলে। ৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনির এ তথ্য নিশ্চিত করেছে।
 
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর সীমান্তের ১৫২/১০-এস সীমান্ত পিলারের কাছে কৃষক সাহাজুল নিজ জমিতে কাজ করছিল। এসময় ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার নাসিরাপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
 গুলিতে কৃষক সাহাজুল আহত হলে খবর পেয়ে জামালপুর ক্যাম্পের টহলরত বিএসএফ পাল্টা গুলি চালালে সীমান্তে উত্তেজনার সৃষ্টি হয়। পরে স্থানীয়রা আহত কৃষককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। 
 
বিএসএফ-বিজিবি গুলি বর্ষনের ঘটনায় বেলা সাড়ে ১১টায় একই সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক হলে বিজিবি গুলি করে কৃষক আহত হওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানায়।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...