• আপডেট টাইম : 09/10/2026 12:44 PM
  • 103 বার পঠিত
  • শরীফুল ইসলাম, কুষ্টিয়া
  • sramikawaz.com
কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় কুমারখালী থানায় মামলা দায়ের করা হয়েছে। 
 
গত ৭ অক্টোবার রাতে জাতীয় নাগরিক পার্টি কুষ্টিয়া শাখার আহŸায়ক জান্নাতুল ফেরদাউস টনি বাদী হয়ে মামলটি করেন। মামলায় ২০/২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
 
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৪ অক্টোবর রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী কুষ্টিয়ার ঐতিহ্যবাহী লালন শাহের মাজার পরিদর্শনে আসেন। তিনিসহ এনসিপির অন্যান্য নেতৃবৃন্দ মাজার পরিদর্শন শেষে মাজারের মুল ফটক দিয়ে রাত ৮.১৫টায় বের হওয়ার সময় অজ্ঞাতনামা আসামিরা পূর্বপরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালায়।
 
হামলাকারী আসামিরা নাসিরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ করে এবং লাঠি, বাঁশ, পাইপ, বাটাম, লোহার রড, পাথর ও দেশীয় অস্ত্র দ্বারা হামলা ও মারধর করে। এসময় তাঁর ব্যবহৃত গাড়ী ভাংচুর করা হয়।
 
পরে পুলিশ প্রহরায় মাজার প্রাঙ্গন থেকে নিরাপদে বের হন তিনিসহ সঙ্গে থাকা অন্যান্য নেৃবৃন্দ। পরবর্তীতে রাতে কুমারখালী থানায় মামলা দায়ের করতে গেলে সেখানেও অজ্ঞাতনামা হামলাকারীরা থানা ঘেরা করে ভয়ভীতি ও হুমকি দেয়। নিরাপত্তার স্বার্থে থানা থেকে বের হয়ে আসতে বাধ্য হই। নিরাপত্তাজনিত পরিস্থিতি অনুকুলে থাকা থাকায় এজাহার করতে বিলম্ব হয়।
 
মামলার বিষয়ে কুমারখালী থানার ওসি জামালউদ্দিন বলেন, আসামি গ্রেপ্তারে চেষ্টা করছি, এখনও কেউ গ্রেপ্তার হয়নি।
 
গত ৪ অক্টোবর রাতে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখবাড়ি পরিদর্শনে আসলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটে।  হামলায় তাদের বহন করা গাড়ি ভাঙচুর করা হয়। পরে পুলিশ প্রহরায় নাসিরুদ্দীন পাটওয়ারীরকে নিরাপদে ঢাকায় পাঠানো হয়।
 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...