• আপডেট টাইম : 01/10/2026 11:55 PM
  • 5 বার পঠিত
  • শরীফুল ইসলাম, কুষ্টিয়া
  • sramikawaz.com
কুষ্টিয়ার দৌলতপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গপ্ররুপের মধ্যে সংঘর্ষে সড়কির আঘাতে টেঙ্গুর (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে। সংঘর্ষ চলাকালে কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে বলে স্থানীয়রা জানান। আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন চড়–ইকুড়ি (মরার চর) গপ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত টেঙ্গুর একই গপ্রামের মৃত দৈয়ব মন্ডলের ছেলে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রামকৃষ্ণপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ও স্থানীয় বিএনপি নেতা আজাহার মেম্বার ও নিহত টেঙ্গুরের বড়ভাই রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পটল গপ্ররুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় হতাহত হয়। 
 
ঘটনার সূত্রপাত হয় গত ৩দিন (২৮ সেপ্টেম্বর) আগে রাতে ভারত থেকে আসা মাদককে কেন্দ্র করে আজাহার মেম্বারের পক্ষের লোকজনের সঙ্গে পটলের বিরোধ সৃষ্টি হয়। এর জেরে গত দু’দিন ধরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা, বাকবিতণ্ডা ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার বিকেলে আজাহার মেম্বার ও পটল গপ্ররুপের মধ্যে সংঘর্ষ বাধে।
 
এ সময় পটলের ছোট ভাই টেঙ্গুর পেটে সড়কিবিদ্ধ হয়ে গুররুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পদ্মানদী পথে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন সুমন মিয়া (৫০), হাদু মন্ডল (৭০), রাশিদুল (৩৫), ফটিক (৫৫), বজলু (৫৫), আজাদ মন্ডল (৬০) ও রাজু মন্ডল (৩০)। আহতরা বিভিন্ন হাসপাতাল ও স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
 
রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ মন্ডল জানান, সীমান্তের চড়ইকুড়ি গপ্রামের বিএনপি’র আজাহার মেম্বার ও পটল পক্ষের মধ্যে গত দুই-তিন দিন ধরে বিরোধ ও উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ব্যাপক সংঘর্ষ হয়। এতে টেঙ্গুর নামে একজন নিহত এবং অন্তত ৮ আহত হয়েছে। ভারত থেকে আসা মাদক বা পাতার বিড়িকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত বলে তিনি উল্লেখ করেন।
 
হত্যাকান্ডের ঘটনায় দৌলতপুর থানার ভারপপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়েছি। এ ঘটনায় টেঙ্গুর নামে একজন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছি। ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত জানাতে পারবো।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...