• আপডেট টাইম : 25/09/2026 10:38 PM
  • 53 বার পঠিত
  • শরীফুল ইসলাম, কুষ্টিয়া
  • sramikawaz.com
কুষ্টিয়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় ১জন নিহত এবং ৪জন আহত হয়েছেন। জেলার খোকসা ও মিরপুরে এ দুর্ঘটনা ঘটে। এরমধ্যে কুষ্টিয়ার খোকসায় ট্রাক চাপায় আলমগীর হোসেন (২৬) যুবক নিহত হয়েছেন। 
 
২৫সেপ্টেম্বর শুক্রবার দুপুর দেড়টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের খোকসা বাসস্ট্যান্ডের কাছে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ওই যুবক নিহত হন। নিহত আলমগীর হোসেন রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার খড়খড়িয়া গ্রামের মো. সাবু মিয়ার ছেলে এবং সে করিমন গাড়ির হেলপার হিসেবে কর্মরত ছিলেন। 
 
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের এএসআই আমিনুল ইসলাম জানান, রাজবাড়ীর মাছপাড়া থেকে পেঁয়াজ বোঝাই করে করিমন নিয়ে কুষ্টিয়া যাওয়ার সময় খোকসা বাসস্ট্যান্ডের কাছে কুষ্টিয়া থেকে আসা দ্রæতগতির ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন করিমনের হেলপার আলমগীর হোসেন। এছাড়াও মিরপুর উপজেলার নয়মাইল কাচারী খাদিমপুর এলাকায় পাবনা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ৪জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
 
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
 
অপরদিকে বিকেল ৩টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের মিরপুর উপজেলার নয়মাইল কাচারী খাদিমপুর এলাকায় পাবনা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এলাকাবাসী আহত অবস্থায় ৪জন কে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে  প্রেরণ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...