• আপডেট টাইম : 20/09/2026 09:39 PM
  • 45 বার পঠিত
  • শরীফুল ইসলাম, কুষ্টিয়া
  • sramikawaz.com
রাতের খাবার খেয়ে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার অধীন পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) ও সহকারী উপ-পরিদর্শকসহ (এএসআই) সহ অন্তত ১০ জন পুলিশ সদস্য গুরুতর অসুস্থ ও অচেতন হয়ে পড়েছেন। বর্তমানে তারা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পের সদস্যরা ১৯ সেপ্টেম্বর  শনিবার রাতের খাবার খাওয়ার কিছুক্ষণ পর থেকেই একে একে তাদের মধ্যে তীব্র মাথা ঘোরা, বমি বমি ভাব, পেট ব্যথা ও ঝিমুনিসহ বিভিন্ন শারীরিক জটিলতা দেখা দেয়। পরিস্থিতি দ্রæত অবনতি ঘটলে ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান ও এএসআই শরিফুল ইসলামসহ প্রায় ১০ জন সদস্য সম্পূর্ণ অচেতন হয়ে পড়েন।
 
বিষয়টি টের পাওয়ার পর আশেপাশের লোকজন ও দায়িত্বপ্রাপ্ত অন্যান্য সদস্যরা দ্রæত তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়।
 
হাসপাতালের মেডিসিন বিভাগের ইউনিটের প্রধান চিকিৎসক রেজাউল ইসলাম জানিয়েছেন, অসুস্থ সদস্যদের উদ্ধার করে হাসপাতালে আনার পর দ্রæত চিকিৎসা সেবা শুরু করা হয়েছে। এটি খাদ্য বিষক্রিয়া (ফুড পয়জনিং) কিংবা খাবারে বিষাক্ত/চেতনানাশক কোনো দ্রব্য মেশানোর কারণে ঘটেছে কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। তবে বর্তমানে চিকিৎসাধীন সদস্যদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
 
হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সদস্যরা হলেন উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান, সহকারী উপপরিদর্শক (এএসআই) শরিফুল ইসলাম, কনস্টেবল আমিরুল ইসলাম, মুকতার হোসেন, মোহাম্মদ আমিন, আমিনুল ইসলাম, কামরুল ইসলাম, নজরুল ইসলাম, রেজাউল ইসলাম ও মনিরুল ইসলাম।
 
ঘটনার খবর পেয়ে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা দ্রæত হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন এবং চিকিৎসকদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এদিকে, পুরো ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। এটি কোনো দুর্ঘটনাবশত বিষক্রিয়া নাকি কোনো অসৎ উদ্দেশ্যে খাবারে চেতনানাশক মেশানো হয়েছিল, তা খতিয়ে দেখতে ক্যাম্পের রান্নাঘরের থালা-বাসন ও খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে। একইসঙ্গে ক্যাম্পের রান্নার দায়িত্বে থাকা বাবুর্চি ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...