কুষ্টিয়ার কুমারখালীতে সাংবাদিক মাহবুব উল আহসান উল্লাসের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২০ সেপ্টেম্বর রোববার দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাকবাচ্চু, সাধারন সম্পাদক এ্যাড. শামিমুল হাসান অপু, সাংবাদিক হাসান আলী ও শরীফসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা।
এসময় সাংবাদিক নেতৃবৃন্দ সাংবাদিক মাহবুব উল আহসান উল্লাসের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামিদের দ্রæত গ্রেপ্তার না করায় কুষ্টিয়ায় প্রশাসনের ভ‚মিকা নিয়ে কঠোর সমালোচনা করেন। তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা করে, ভয় দেখিয়ে কিংবা প্রভাব খাটিয়ে সংবাদ প্রকাশ বন্ধ করা যাবে না। হামলাকারীদের দ্রæত গ্রেপ্তার না করা হলে সাংবাদিক সমাজ এবার শুধু প্রতিবাদ নয়, প্রতিরোধ গড়ে তুলবে। কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের আয়োজনে মানববন্ধনে জেলার সর্বস্তরের সাংবাদিকরা অংশ নেয়।
উল্লেখ্য, শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার এলাকায় সড়ক নির্মাণকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন বাংলা টিভির কুমারখালী প্রতিনিধি ও কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব উল আহসানউল্লাস। এ ঘটনায় শনিবার রাতে কুমারখালী থানায় মামলা করেন তিনি। মামলায় ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে কুষ্টিয়া-৪ আসনের এমপি আফজাল হোসেনের
বডিগার্ড রুহুল আমিন, তাঁর ভাই আনোয়ার হোসেন ও ছেলে শোভন হোসেনের নাম উল্লেখ রয়েছে।