কুষ্টিয়ায় পৃথক স্থানে বজ্রপাতে ২জন নিহত এবং ৩ জন আহত হয়েছে।
১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকোলা গ্রামে ও দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে বজ্রপাতে ২জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
বিভিন্ন সূত্রে জানাগেছে, দুপুর আড়াইটার দিকে মাঠে কাজ করার সময় বজ্রপাত ঘটে কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকুলা কারিগরপাড়া গ্রামের ১জন ও জোতপাড়া গ্রামের ৩জন গুরুতর আহত হন। তাদের দ্রæত উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দহকুলা কারিগরপাড়া গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে মো. রওশন আলী ওরফে নুশু মারা যান।
আহত অবস্থায় একই গ্রামের মৃত হারেজ আলীর ছেলে সমেজ আলী, রজব আলী এবং জোতপাড়া গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে আব্দুল জলিল কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অপরদিকে, কুষ্টিয়া দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের আরোজ আলী (২৮) নামে এক যুবক বজ্রপাতে নিহত হয়েছেন। সে একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। দুপুরে বাড়ি আঙিনায় কাজ করার সময় বজ্রপাত ঘটে ঘটনাস্থলেই আরোজ আলী নিহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আরোজ আলীর মৃত্যু নিশ্চিত করেন।
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আকুল উদ্দিন জানান, বজ্রপাতে ১জনকে মৃত অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল এবং এ ঘটনায় কয়েকজন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। অপরদিকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন বজ্র্রপাতে ১জন নিহত হওয়ার ঘটনাটি নিশ্চিত করেছেন।