সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ মঙ্গলবার (২০ অক্টোবর)। সারা দেশের ন্যায় কুষ্টিয়াতেও নানা আয়োজনে মহানবমী পূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজা-অর্চনা, অঞ্জলি, যজ্ঞ ও প্রসাদ বিতরণসহ নানা ধর্মীয় আনুষ্ঠানিকতায় দিনটি উদ্যাপন করছেন ভক্তরা।
তবে উৎসবের আনন্দের মধ্যেই বাজতে শুরু করেছে বিদায়ের সুর। আগামীকাল ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব।
ধর্মীয় বিশ্বাস মতে, এ বছর দেবী দুর্গা ঘোড়ায় চড়ে মর্ত্যে এসেছেন এবং নৌকায় চড়ে বিদায় নেবেন। দেবীর আগমন ও গমনের বাহন নিয়ে প্রচলিত শাস্ত্রীয় ব্যাখ্যা ও লোকবিশ্বাসে নানা তাৎপর্য রয়েছে। ভক্তদের প্রত্যাশা, দেবীর আশীর্বাদে অশুভ শক্তির বিনাশ হবে এবং পৃথিবীতে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ প্রতিষ্ঠিত হবে।
এবছর কুষ্টিয়া জেলায় ২৫৮টি মন্ডপে শাারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে।
এ জাতীয় আরো খবর..