কুষ্টিয়ায় আবাদি জমিতে সার দিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তোফাজ্জেল হোসেন নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
৭ সেপ্টেম্বর সোমবার দুপুর ২টার দিকে সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের তেঘরিয়া মাঠে এ ঘটনা ঘটে। নিহত তোফাজ্জল হোসেন আলামপুর ইউনিয়নের স্বস্তিপুর গ্রামের মান্নান প্রধানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক তোফাজ্জল হোসেন দুপুরে বর্গা নেয়া ধানি জমিতে সার দিয়ে বাড়ি ফেরার পথে তেঘরিয়া এলাকায় বজ্রপাতের মুখে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আরো দুইজন গুরুতর আহত হয়েছেন। তারা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
এ বিষয়ে আলামপুর পুলিশ ক্যাম্পের এএসআই ফরিদুল ইসলাম বলেন, কৃষক তোফাজ্জল হোসেনের মৃত্যু বজ্রপাতে হয়েছে তা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন। কারও কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছেন তারা।
এ জাতীয় আরো খবর..