• আপডেট টাইম : 30/07/2026 11:49 PM
  • বার পঠিত
  • শরীফুল ইসলাম, কুষ্টিয়া
  • sramikawaz.com
কুষ্টিয়ার দৌলতপুরে ৪ জন মাদক ব্যবসায়ীর বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। 
 
৩০ জুলাই বৃহস্পতিবার বিকেলে দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) প্রদীপ কুমার দাসের নেতৃত্বে বিজিবি, পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সহযোগিতায় মাদক নির্ম‚লে বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। 
 
অভিযানে মাদকসেবন ও মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে মাদকসহ আটক করা হয়। 
পরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) প্রদীপ কুমার দাস মাদকসহ আটক আসামী আল মামুন (৩৫) কে ৬ মাস, মো. ফরজ (৪০) কে ৮ মাস, মেহেদী হাসান (৪২) কে ৬ মাস এবং আলাল (৩৫) কে  ১ বছরের কারাদন্ড প্রদান করেন।
 
দৌলতপুরকে মাদকমুক্ত করার জন্য জনস্বার্থে এমন অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলে দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) প্রদীপ কুমার দাস জানিয়েছেন ।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...