কুষ্টিয়ার ঝাউদিয়ায় অস্ত্রসহ স্থানীয় জনতার হাতে ২জন আটক হয়েছে। কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ঝাউদিয়া ইউনিয়নের মাঝপাড়া এলাকায় অস্ত্র ক্রয় করতে গিয়ে জনতার হাতে তারা আটক হোন। পরে তাদের গণধোলাই দিয়ে ঝাউদিয়া পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়েছে।
২৮ জুলাই বুধবার রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় জনতা তাদের আটক করে। আটক ব্যক্তিরা হলেন, কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকার মৃত তালেব আলীর ছেলে শাজাহান (৪৪) এবং লাহিনী বটতলা এলাকার আকুলের ছেলে সবুজ (৪০)।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই ব্যক্তি দাবি করেছেন, তারা মাঝপাড়া এলাকার মজিদ মেম্বার নামে এক ব্যক্তির কাছ থেকে বন্দুকটি কিনেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা অস্ত্রসহ ২জন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ জাতীয় আরো খবর..