কুষ্টিয়ার দৌলতপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করেছেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি আলহাজ¦ রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা।
২৭ জুলাই সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপস্থিত ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে নগদ অর্থ ও ঢেউটিন তুলে দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য গুহ, দৌলতপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শুভাগত বিশ্বাস , দৌলতপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ও সাবেক চেয়ারম্যান রেজাউল করিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।
দুর্যোগ ব্যবস্থা অধিদপ্তরের বাস্তবায়নে এবং দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৩৬জন পরিবারের মাঝে ঢেউটিন ও ৪৫০০টাকার টকা চেক তুলে দেওয়া হয়।