• আপডেট টাইম : 14/07/2026 12:32 AM
  • 8 বার পঠিত
  • শরীফুল ইসলাম, কুষ্টিয়া
  • sramikawaz.com

নারী শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করায় পদ হারালেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দ্দার। তার পদে মনোনয়ন পেয়েছেন দলটির কুষ্টিয়া শহর শাখার আমীর মাওলানা মোঃ এনামুল হক।

১৩ জুলাই সোমবার রাত সাড়ে ৯টার দিকে জেলা জামায়াতের নতুন সেক্রেটারি এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়াও দলটির সহকারী সেক্রেটারি মাজহারুল হক মমিন এর স্থলে নতুন জেলা সহকারী সেক্রেটারি হিসাবে মোমিন বিশ্বাস এর নাম ঘোষণা করা হয়েছে।

এর বাইরে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা শাখার আমীর খন্দকার এ. কে. এম আলী মহসিনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্তের আলোকে মহিলা শিক্ষা প্রতিষ্ঠানে চাকুরীরত রুকন ভাইদের রুকুনিয়াত মুলতুবী থাকবে, সে মোতাবেক আমাদের জেলা সংগঠনের সেক্রেটারি জনাব সুজাউদ্দিন জোয়ার্দ্দারের স্থলে কুষ্টিয়া জেলা জামায়াতের নতুন জেলা সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন, এনামুল হক এবং সহকারী সেক্রেটারি মাজহারুল হক মমিন এর স্থলে নতুন জেলা সহকারী সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করবেন জনাব মোমিন বিশ্বাস।

পদ হারানোর বিষয়ে কুষ্টিয়া জেলা জামায়াতের সদ্য সাবেক সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দ্দার বলেন, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নারী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরতরা রোকন বা কোন দায়িত্বশীল পদে থাকতে পারবেন না। এ কারণে তাকে পথ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এতে তার মনে কোন ক্ষোভ বা কষ্ট নেই।

তিনি আরো বলেন, জেলা জামায়াতের সেক্রেটারি পদ লাভের আগেই তিনি দৌলতপুর উপজেলার বাগোয়ানস্থ ডক্টর ফজলুল হক গার্লস কলেজে শিক্ষক হিসেবে যোগ দেন। তবে গঠনতন্ত্রের এই ধারাটি তখন শিথিল ছিল বিধায় সে সময় তার সেক্রেটারি পদ পেতে বাধা হয়নি বলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...