কুষ্টিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও রাজধানীর আততায়ীর গুলিতে নহিত শরিফ ওসমান হাদীর কবর গুড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে কুষ্টিয়ার আদালতে মামলা দায়ের করা হয়েছে।
১ জুলাই বুধবার দুপুরে কুষ্টিয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হলে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলাটি এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানাগেছে, গত ২০ জুন আসামি এস এম আলম হিল নামের এক ব্যক্তি ‘প্রতিদিন খবর ২৪’ নামক একটি অনলাইন প্ল্যাটফর্মে দুটি ভিডিও বার্তার মাধ্যমে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও নহিত শরিফ ওসমান হাদীর কবর গুড়িয়ে দেওয়ার উস্কানিমূলক হুমকি দেন। ওই বক্তব্যটি পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ জনমনে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে।
মামলার বাদী জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ইশতিয়াক আহমেদ সাবাব জানান, অভিযুক্ত এস এম আলম হিলের অবমাননাকর ভিডিওটি দেখেন। এতে শহীদ রাষ্ট্রপতি ও শরিফ ওসমান হাদীর পরিবারের পাশাপাশি বিএনপি নেতা-কর্মীদের রাজনৈতিক অনুভ‚তিতে চরম আঘাত লেগেছে।
ঘটনার পরপরই তিনি স্থানীয় থানায় অভিযোগ করতে গেলে তাকে আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়। সেই প্রেক্ষিতে আজ তিনি আদালতে মামলাটি দায়ের করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে কুষ্টিয়া মডেল থানার ওসিকে দ্রæত আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
বর্তমানে ঘটনাটি কুষ্টিয়া জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অভিযুক্ত এস এম আলম হিলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।