• আপডেট টাইম : 29/06/2026 03:54 PM
  • 12 বার পঠিত
  • শরীফুল ইসলাম, কুষ্টিয়া
  • sramikawaz.com

কুষ্টিয়ার কুমারখালীতে কালী নদী থেকে ভাসমান অবস্থায় রাফিদ হাসান কনক (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

২৭ জুন শনিবার সকাল ৮টার দিকে উপজেলার লালন শাহ মাজার মাঠ সংলগ্ন কালী নদীর রানী ঘাট এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাফিদ হাসান কনক কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের কায়ুম আলীর ছেলে। তিনি একজন শারীরিক প্রতিবন্ধী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে লালন শাহ মাজার মাঠ সংলগ্ন কালী নদীর রানী ঘাট এলাকায় ভাসমান অবস্থায় কনকের মরদেহ দেখতে পাই স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে প্রতিবন্ধী ছেলেটি কোন কারনে নদীর কিনারায় পানিতে নামতে গিয়েছিলো। সাঁতার না জানার কারনে ডুবে মারা গেছে। তবে সঠিক কারন জানার জন্য মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...