• আপডেট টাইম : 18/06/2026 11:09 PM
  • 1 বার পঠিত
  • শরীফুল ইসলাম, কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com


গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ, শিক্ষানুরাগী, সাহিত্যিক ও বাউল সাধক কাঙাল হরিনাথ মজুমদারের ‘জীবন ও কর্ম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

১৮ জুন বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়ার কুমারখালীতে অবস্থিত কাঙাল হরিনাথ মজুমদার স্মৃতিজাদুঘরে জাদুঘর কর্তৃপক্ষের আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় জাদুঘরের সমকালীন শিল্পকলা ও বিশ্বসভ্যতা বিভাগের কিপার শক্তিপদ হালদার। সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় জাদুঘরের ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা ড. শওকত ইমাম খান।

কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন এবং কাঙাল হরিনাথ মজুমদারের চতুর্থ বংশধর অশোক মজুমদারের সহধর্মিণী গীতা রানী মজুমদার। সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কাঙাল হরিনাথ মজুমদার স্মৃতিজাদুঘরের ভারপ্রাপ্ত কর্মকর্তা তাপস কুমার মণ্ডল।

সেমিনারে বক্তারা কাঙাল হরিনাথ মজুমদারের জীবনদর্শনের ওপর আলোকপাত করে বলেন:
"কাঙাল হরিনাথ আমাদের শিখিয়েছেন কীভাবে ক্ষমতার রক্তচক্ষুকে উপেক্ষা করে সত্যের পথে লড়তে হয়। আজকের যুগে দাঁড়িয়ে যখন আমরা স্বাধীন ও নির্ভীক সাংবাদিকতার কথা বলি, তখন কাঙাল হরিনাথ মজুমদার আমাদের অন্যতম বড় প্রেরণা। আমরা এই মহান মনীষীর প্রতি গভীর শ্রদ্ধা জানাই।"

সেমিনার শুরুর আগে অতিথিবৃন্দ কাঙাল হরিনাথ মজুমদারের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...