কুষ্টিয়ায় শুরু হয়েছে ৩ দিনব্যাপী ভ‚মি সেবা মেলা। ভ‚মিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সারাদেশে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘জনবান্ধব অটোমেটেড ব্যবস্থাপনা, সুরক্ষিত ভ‚মি সমৃদ্ধ ভবিষ্যৎ’Ñএই প্রতিপাদ্য নিয়ে কুষ্টিয়া জেলা প্রশাসন ও উপজেলা সদর ভ‚মি অফিসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এ মেলা।
১৯ মে মঙ্গলবার বেলা ১১টায় কুষ্টিয়া সদর উপজেলা ভ‚মি অফিস চত্বরে মেলার উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল ওয়াদুদ, অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুন উর রশীদ এবং সহকারী কমিশনার (ভ‚মি) নুসরাত ইয়াসমিনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
মেলায় ভ‚মি সংক্রান্ত বিভিন্ন সেবা, অনলাইন নামজারি, খতিয়ান ও ভ‚মি উন্নয়ন করসহ নাগরিক সেবাগুলো সহজ ও দ্রæত প্রদানের বিষয়ে সাধারণ মানুষকে তথ্য ও পরামর্শ দেওয়া হচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, ৩ দিনব্যাপী এই মেলা ভ‚মি সেবা সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি হয়রানি কমাতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে।
এদিকে ‘জনবান্ধব অটোমেটেড ব্যবস্থাপনা, সুরক্ষিত ভ‚মি সমৃদ্ধ ভবিষ্যৎ’Ñএই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় কুষ্টিয়ার দৌলতপুরেও উদ্বোধন করা হয়েছে ৩দিনব্যাপী ভ‚মিসেবা মেলা-২০২৬। বাংলাদেশ ভ‚মি মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং দৌলতপুর উপজেলা ভ‚মি অফিসের আয়োজনে আজ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে এ মেলার উদ্বোধন করা হয়।
রাজধানীর তেজগাঁও ভ‚মি ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে দৌলতপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করা হয়। এরপর উপজেলা অডিটোরিয়ামে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য গুহ-এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা। এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) প্রদীপ কুমার দাস, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান, দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন ভ‚মি কর্মকর্তাগণ।
আলোচনা সভায় প্রধান অতিথি আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, বর্তমান সরকার ভ‚মি ব্যবস্থাপনাকে আধুনিক, ডিজিটাল ও জনবান্ধব করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভ‚মি সংক্রান্ত সেবা এখন ঘরে বসেই অনলাইনের মাধ্যমে গ্রহণ করা সম্ভব হচ্ছে, ফলে সাধারণ মানুষের হয়রানি ও সময় অপচয় অনেকাংশে কমেছে। তিনি আরো বলেন, ভ‚মি মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। তাই ভ‚মি সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে সংরক্ষণ এবং নিয়ম মেনে হালনাগাদ করা অত্যন্ত জরুরি। ডিজিটাল ভ‚মি ব্যবস্থাপনার ফলে দুর্নীতি কমবে, স্বচ্ছতা বাড়বে এবং জনগণ সহজে সঠিক সেবা পাবে।
দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) প্রদীপ কুমার দাস সাধারণ মানুষকে দালালচক্র থেকে সতর্ক থাকার আহŸান জানিয়ে বলেন, সরকারি নিয়ম ও নির্ধারিত ফি অনুযায়ী সরাসরি ভ‚মি অফিস থেকে সেবা গ্রহণ করতে হবে। এছাড়া ভ‚মি উন্নয়ন কর প্রদান, নামজারি ও খতিয়ান সংশোধনসহ সকল কার্যক্রম অনলাইনে সম্পন্ন করার বিষয়ে জনগণকে সচেতন হওয়ার আহŸান জানান তিনি।
সভাপতি বক্তব্যে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য গুহ বলেন, ভ‚মিসেবা মেলার মাধ্যমে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি পাবে এবং প্রান্তিক পর্যায়ের মানুষ আধুনিক ভ‚মি ব্যবস্থাপনার সুফল সম্পর্কে জানতে পারবে। তিনি বলেন, স্বচ্ছ, সহজ ও হয়রানিমুক্ত ভ‚মিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এ মেলার আয়োজন করা হয়েছে।
আলোচনা সভা শেষে ভ‚মি বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মেলায় ভ‚মি সংক্রান্ত বিভিন্ন সেবা, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের নিয়ম, নামজারি, খতিয়ান, ভ‚মি উন্নয়ন করসহ বিভিন্ন বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়। ৩দিনের ভূমিসেবা মেলা শেষ হবে বৃহস্পতিবার।