• আপডেট টাইম : 01/05/2026 02:56 PM
  • 7 বার পঠিত
  • শরীফুল ইসলাম, দৌলতপুর (কুষ্টিয়া)
  • sramikawaz.com

কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষ্যে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়।


১মে শুক্রবার সকাল ১০টায় সকালে কুষ্টিয়া বাস টার্মিনালের সামনে থেকে শ্রমিকরা একটি বর্ণাঢ্য র‌্যালী বের করে। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পৌরসভার বিজয় উল্লাস চত্তরে সংক্ষিপ্ত সমাবেশ করে।


বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি এস এম মহসিন আলির সভাপতিত্বে উক্ত সমাবেশে সংগঠনের উপদেষ্টা ড. নুরুল আমিন জসিমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


এছাড়াও কুষ্টিয়া জেলা প্রশাসন, জাতীয়তাবাদী শ্রমিক দল ও জাতীয়তাবাদী নারী শ্রমিকসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচীর মধ্যদিয়ে দিবসটি পালন করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...