• আপডেট টাইম : 26/03/2026 11:02 PM
  • 3 বার পঠিত
  • শরীফুল ইসলাম, দৌলপুর (কুষ্টিয়া)
  • sramikawaz.com

কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি আলহাজ¦ রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেছেন, আমি দৌলতপুরে কোন দুর্নীতি করবো না, যাতে দুর্নীতি না হয় তার জন্য আপ্রাণ চেষ্টা করবো। সারের ডিলার নিয়োগ প্রসঙ্গ টেনে তিনি বলেন, একজন আমার বাড়িতে এসে বলতেছে কয়টা সারের ডিলার নিয়োগ হবে, জনপ্রতি ৬-৭ লাখ করে আপনাকে নিয়ে দিব ডিলারগুলি যদি আপনি আমার কথামত নিয়োগ নিয়ে দেন। এ কথা বলার সাথে সাথে তাকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছে। তাই বলি আমি দৌলতপুরে দুর্নীতি করবো না, কাউকে করতেও দিবনা।

তিনি বলেন, আমার প্রধানমন্ত্রী দুস্থ মানুষে জন্য ১০ লক্ষ টাকা দিয়েছিলেন আমার অনুকুলে। আমি ক্যান্সার রোগী, কিডনি রোগে আক্রান্ত রোগী, হার্টের রোগী সমাজসেব অফিস থেকে তালিকা নিয়ে দলমত না দেখে ২০০ জনকে ৫ হাজার টাকা করে দিয়েছি। কোন দলীয় লোককে দেওয়া হয়নি। আমি ইচ্ছে করলে আমার দলের নেতা-কর্মীদের খাওয়ায়ে দিতে পরতাম কিন্তু তা করি নাই। দুস্থদের দিয়েছি, প্রধানমন্ত্রী দিয়েছেন দুস্থদের জন্য, আমিও দিয়েছি দুস্থ রোগীদের।

মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বাচ্চু মোল্লা বলেন, আপনারা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। প্রকৃত মুক্তিযুদ্ধ করেছে এদেশের ছাত্র, কৃষক-শ্রমিক ও তাদের সন্তানেরা। আর বড় বড় নেতারা কোলকাতার হেয়ার রোডে গিয়ে বসবাস করেছেন। অথচ তাজউদ্দিনের কথাও স্বীকার করেনা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। দেশ স্বাধীনের জন্য তাজউদ্দিনের অবদান কম নয়। কিন্তু খন্দকার মুসতাকের একটি চক্র উনাকে (শেখ মুজিব) ভুল বুঝায়ে তাজউদ্দিন আহমেদকে উনি মাইনাস করলেন। দেশ স্বাধীন হয়েছিল তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে। শেখ সাহেব তাজউদ্দিন আহমেদকে মন্ত্রীসভা থেকে তাড়িয়ে না দিতেন উনার এমন মর্মান্তিক অবস্থা হতোনা, দেশের গণতন্ত্রও ধ্বংশ হতোনা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ গুহ’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ, দৌলতপুর থানার ওসি মো. আরিফুর রহমান ও দৌলতপুর ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রিয়াজ উদ্দিন।

এরআগে সকাল ১০টায় দৌলতপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা মোল্লা। দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের তিনি শ্রদ্ধা জানান।

এসময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শহিদ সরকার মঙ্গল, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শের আলী ও দৌলতপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মাসুদুজ্জামান রুবেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

মুক্তিযুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধা জানানোর পর দৌলতপুর আসনের এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এরআগে প্রত্যুষে ৩১বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের সুচনা করা হয়।

 

পরে সকাল ৯টায় আনুষ্ঠনিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ করেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ গুহ। তবে দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এবারের স্বাধীনতা ও জাতীয় দিবসে তোপধ্বনি, পুষ্পস্তবক অর্পণ, সালাম গ্রহন ও কুচকাওয়াজ অনুষ্ঠান যতটা জৌলুসপূর্ণ হওয়ার কথা ছিল ততটা হয়নি বলে অনুষ্ঠান দেখতে আসা সুধীজনদের অভিমত। আবার গণমাধ্যম কর্মীদেরও আমন্ত্রণ জানানোয় ছিল ঘাটতি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...