• আপডেট টাইম : 26/02/2026 11:38 PM
  • 1 বার পঠিত
  • শরীফুল ইসলাম, কুস্টিয়া
  • sramikawaz.com

 

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ৪১ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রকার মাদক, মাদকদ্রব্য ও চোরাচালনী পন্য উদ্ধার হয়েছে এবং আটক হয়েছে ১জন মাদক চোরাকারবারী। আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে বিজিবি এ তথ্য জানিয়েছে।


বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার ভোর ৫.২০টায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১৪৯ হতে আনুমানিক ৩৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চুলকানি ঘাট নামক স্থান দিয়ে ভারত হতে বাংলাদেশে অবৈধভাবে পাচারকালে প্রাগপুর বিওপির টহল দল ভারতীয় স্যালিক্যাল ক্রিম ২৫০ পিস উদ্ধার করে।
অপরদিকে একাদিন দুপুর ১২টায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার খারালা ৫নং ব্রীজ মিরপুর দিয়ে মাদকদ্রব্য পাচারের গোপন তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের একটি টহল দল বিশেষ অভিযান চালিয়ে মো. তুফান মন্ডল (৩৯) কে ১৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করে। সে ভেড়ামারার চন্ডিপুর গ্রামের আলী মন্ডলে ছেলে।


এছাড়াও বুধবার রাত ৮টায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৩/১-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শকুনতলা নামক স্থান দিয়ে ভারত হতে বাংলাদেশে অবৈধভাবে কলমী শাকের বীজ পাচারের চেষ্টা করা হয়। এ সময় ঠোটারপাড়া বিওপির টহল দল চোরাচালানকারীদের ধাওয়া করলে ভারতীয় চোরাকারবারীরা বস্তাবন্দী কলমী শাকের বীজ ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবির টহল দল ঘটনাস্থল তল্লাশি করে সর্বমোট ৫১০ কেজি ভারতীয় কলমী শাকের বীজ উদ্ধার করে।


বিজিবি’র পৃথক অভিযানে উদ্ধার হওয়া মাদক, মাদকদ্রব্য ও চোরাচালানী পণ্যের সিজার মূল্য ৪১ লক্ষ ৬২ হাজার ৬০০ টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছে। পরে আটক মাদক চোরাকারবারীর বিরুদ্ধে মামলা দিয়ে মিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।


কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। সম্প্রতি পরিচালিত অভিযানে মাদকদ্রব্যসহ আসামী আটক মাদক ও চোরাচালান বিরোধী কার্যক্রমের প্রতিফলন। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ নির্ম‚লে বিজিবি’র কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...