পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ ও বাজার স্থিতিশীল রাখতে কুষ্টিয়ায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
১৯ফেব্রæয়ারী বৃহস্পতিবার বেলা ১১ টায় কুষ্টিয়া পৌর বাজারে এ অভিযান ও বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানার নেতৃত্বে এ অভিযানে একটি ফলের দোকানকে ২ হাজার টাকা ও একটি মুদি দোকানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। ৪টি দোকানে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ব্যবসায়ীদের বাজার নিয়ন্ত্রণ ও স্থিতিশীল রাখতে কঠোর নির্দেশনা দেওয়া হয়। বাজার অস্থির করতে সিন্ডিকেটের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। প্রশাসন জানিয়েছে, আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।