• আপডেট টাইম : 10/02/2026 12:00 AM
  • 6 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র অভিযানে মাদকসহ একজন মাদক চোরাকারবারী আটক হয়েছে। আজ সোমবার দুপুর ১টার দিকে বিজিবি এ তথ্য জানিয়েছে।

বিজিবি সূত্র জানায়, রোববার দিবাগত রাত দেড়টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ দৌলতপুর নির্বাচনী বেইজ ক্যাম্প (বাগোয়ান কে.সি.ভি.এন. উচ্চ বিদ্যালয়) হতে চরচিলমারি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৭/৩-এস হতে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মুন্সিপাড়ায় একটি চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি কার্যক্রম চালানো হয়।

এ সময় মাদক চোরাকারবারি মো. মাসুদ রানা (৩৫) কে ১৬পিস ইয়াবা ট্যাবলেট এবং ১টি মোটরসাইকেলসহ আটক করা হয়। উদ্ধার হওয়া মাদক ও মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেলের সিজার মূল্য ১ লক্ষ ৫৪ হাজার ৮০০ টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছে। পরে আটক আসামীর বিরুদ্ধে মামলা দিয়ে তাকে দৌলতপুর থানায় হস্তান্তরের হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন এবং সীমান্তে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে দৃঢ়প্রতিজ্ঞ। এ লক্ষ্যে কৌশলগত পরিকল্পনার মাধ্যমে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...