• আপডেট টাইম : 03/02/2026 12:16 AM
  • 69 বার পঠিত
  • শরীফুল ইসলাম, কুস্টিয়া
  • sramikawaz.com
 
কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা বেলাল হোসেনের মহিলা কর্মীদের প্রচার কাজে বাধা ও অকথ্য গালাগালির অভিযোগ উঠেছে।
 
 ২ ফেব্রুয়ারী সোমবার বেলা ১১টার দিকে উপজেলার পূর্ব বাহিরমাদি এলাকায় এ ঘটনা ঘটে। অন্যদিকে স্থানীয় এক যুবদল নেতার বাড়িতে ইট পাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের অভিযোগ উঠেছে জামায়াত কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। জামায়াতের পক্ষ থেকে এ ব্যাপারে ৩জন বিএনপি সমর্থকের বিরুদ্ধে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।
 
২ জানুয়ারী সোমবার সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ জমা দেন পূর্ব ফিলিপনগর এলাকার জামায়াতকর্মী ও জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি খাজা আহমেদ। এতে অভিযোগ করা হয়েছে জামায়াতের মহিলা বিভাগের কয়েকজন কর্মী সকালে ওই এলাকায় দলীয় প্রার্থীর পক্ষে প্রচার কাজে যান। এ সময় স্থানীয় বিএনপি সমর্থক লিটন, নরশেদ ও বিপুলসহ বেশ কয়েকজন তাদের পথ আটকে অকথ্য ভাষায় গালাগালি করেন। তারা ওই মহিলা কর্মীদের প্রচার কাজে বাধা দেন। অভিযুক্তরা সে সময় নিজেদের কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে বিএনপি মনোনীত প্রার্থী রেজা আহমেদ  বাচ্চুর লোক বলে নিজেদের পরিচয় দেন।
 
অন্যদিকে ২৫-৩০ জন জামায়াত কর্মী-সমর্থক মোটরসাইকেল যোগে গিয়ে ফিলিপনগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহŸায়ক লিটনের বাড়িতে ইট পাটকেল নিক্ষেপ ও ভাঙচুর  চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
 
দৌলতপুর উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন জানান, জামায়াতের ২৫-৩০ জন সমর্থক মোটরসাইকেল গিয়ে ইউনিয়ন যুবদলের যুগ্ম আহŸায়ক লিটনের বাড়িতে হামলা চালায়।
 
এ সময় তারা ব্যাপক ইট পাটকেল নিক্ষেপ ও ভাঙচুর করে। পরে জামায়াতের মহিলা কর্মীরা এলাকায় প্রচারণায় গেলে লিটনসহ কয়েকজনের সাথে তাদের কথা কাটাকাটি হয়। তিনি বলেন, বাড়িতে হামলা ও ভাঙচুরের ব্যাপারে তারা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
 
জানতে চাইলে দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। পুলিশ সেখান থেকে যুবদল নেতা লিটনের বাড়িঘরে হামলার ঘটনাটি নিশ্চিত করেছে। জামায়াত কর্মীদের বাধা দেওয়ার কোন অভিযোগ তিনি পাননি বলে জানান ওসি। তবে উভয়পক্ষ থানায় লিখিত অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...