• আপডেট টাইম : 17/06/2025 03:23 PM
  • 579 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com


কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কুষ্টিয়া-১ আসনের সাবেক এমপি এ্যাডভোকেট আ ক ম সরওয়ার জাহান বাদশাহকে গ্রেফতার করেছে রাজধানীর মোহাম্মদপুর থানা পুলিশ।

১৭ জুন ‎মঙ্গলবার দুপুর ১টায় মোহাম্মদপুরের বসিলা সিটি ডেভেলপার এলাকা থেকে গ্রেফতার করা হয়।

ডিএমপি তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর থানার ইনচার্জ (তদন্ত) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
‎
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরের বসিলা সিটি ডেভেলপার এলাকায় অভিযান চালিয়ে সাবেক সংসদ সদস্য আ ক ম সারোয়ার জাহান বাদশাহকে গ্রেফতার করা হয়। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

সরওয়ার জাহান বাদশাহ সাবেক ছাত্রলীগনেতা। ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ও কুষ্টিয়া্ জেলা ছাত্রলীগের সভাপতি।

জেডএ/

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...