• আপডেট টাইম : 20/11/2026 04:35 PM
  • 12 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক , ঢাকা
  • sramikawaz.com

পরিবেশবান্ধব সবুজ শিল্পায়নে এক নতুন ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ। দেশের আরও ১২টি পোশাক, বস্ত্র ও অ্যাক্সেসরিজ কারখানা যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) কাছ থেকে ‘লিড’ সনদ অর্জন করেছে।


এর ফলে বাংলাদেশে মোট লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানার সংখ্যা দাঁড়িয়েছে ৩০২টিতে, যা বিশ্বের যে-কোনো দেশের তুলনায় সর্বোচ্চ।
ইউএসজিবিসির তথ্য ও বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) সংকলিত প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের শীর্ষ ১০০টি সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত সবুজ কারখানার মধ্যে ৫৩টিই এখন বাংলাদেশে অবস্থিত।


মোট সনদপ্রাপ্ত কারখানার পরিসংখ্যান

দেশে মোট ৩০২টি লিড সনদপ্রাপ্ত কারখানার মধ্যে সর্বোচ্চ মানের ‘প্লাটিনাম’ সনদ পেয়েছে ১৩৪টি কারখানা। এ ছাড়া ‘গোল্ড’ ১৪৮টি, ‘সিলভার’ ১৬টি এবং সাধারণ ‘সার্টিফাইড’ সনদ পেয়েছে ৪টি কারখানা।

নতুন সনদপ্রাপ্ত ১২ কারখানা

নতুন করে সনদ পাওয়া ১২টি কারখানার মধ্যে ৯টিই প্লাটিনাম এবং বাকি ৩টি গোল্ড সনদ অর্জন করেছে। এর মধ্যে সর্বোচ্চ ৯৭ পয়েন্ট পেয়ে শীর্ষে রয়েছে ঢাকার ধামরাইয়ের ‘আদজি ট্রিমস লিমিটেড’।

প্লাটিনাম সনদ প্রাপ্ত কারখানাগুলো

আদজি ট্রমিস লিমিটেড (ধামরাই, ঢাকা) ৯৭ পয়েন্ট

ডি অ্যান্ড এস প্রীতি ফ্যাশনস লিমিটেড (টোক নগর, গাজীপুর) ৯১ পয়েন্ট

প্রবৃদ্ধি অ্যাপারেলস লিমিটেড (গাজীপুর) ৮৮ পয়েন্ট

এফকেএল প্রিন্টিং বিল্ডিং (কায়েমপুর, নারায়ণগঞ্জ) ৮৬ পয়েন্ট

এল ইউসিন ফ্যাশন লিমিটেড (গাজীপুর) ৮৫ পয়েন্ট

ভিজ্যুয়াল ইকো স্টাইলওয়্যার লিমিটেড (চট্টগ্রাম) ৮৪ পয়েন্ট

কেডিএস অ্যাপারেলস লিমিটেড, টেক্সটাইল অ্যান্ড ওয়াশিং (চট্টগ্রাম) ৮২ পয়েন্ট

প্যাক্সার বাংলাদেশ লিমিটেড (ডিইপিজেড পুরাতন এলাকা, সাভার) ৮২ পয়েন্ট

এক্সপো অ্যাক্সেসরিজ লিমিটেড (বিপ্রর্বথা, গাজীপুর) ৮২ পয়েন্ট

গোল্ড সনদপ্রাপ্ত কারখানাগুলো হলো:

বর্ণালী কালেকশনস লিমিটেড, নিটিং ইউনিট (নারায়ণগঞ্জ) ৬৮ পয়েন্ট

বেসটেক বিডি লিমিটেড (চট্টগ্রাম) ৬৬ পয়েন্ট

এক্সপোর্ট বিল্ডিং-২ (মির্জাপুর, টাঙ্গাইল) ৬৪ পয়েন্ট

খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বৈশ্বিক বাজারে ক্রেতাদের আস্থা অর্জন এবং টেকসই ও পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা নিশ্চিত করতে বাংলাদেশের এই অর্জন অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...