• আপডেট টাইম : 09/11/2026 11:11 PM
  • 92 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক , ঢাকা
  • sramikawaz.com

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব করেছে বোর্ডের শ্রমিক প্রতিনিধি বাবুল আক্তার।

৯ নভেম্বর সোমবার বিকেলে মজুরি বোর্ডের দ্বিতীয় বৈঠকে এই প্রস্তাব দেন শ্রমিক প্রতিনিধি। অন্যদিকে মালিকপক্ষ চার দিন সময় চেয়েছে। বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বাবুল আক্তার।

বোর্ডে মজুরির বিভিন্ন গ্রেডে কয়েকটি প্রস্তাব তুলে ধরেন তিনি। প্রস্তাবগুলো হলো—চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকা, তৃতীয় গ্রেডে ৩৮ হাজার টাকা, দ্বিতীয় গ্রেডে ৪৩ হাজার টাকা এবং প্রথম গ্রেডে ৪৮ হাজার টাকা।

এছাড়া প্রাক-গ্রেডে ৩০ হাজার টাকা প্রস্তাব করেন শ্রমিক প্রতিনিধি। শিক্ষানবিস হিসেবে একজন শ্রমিক নিয়োগপ্রাপ্ত হওয়ার পর এই বেতন প্রস্তাব করা হয়।

বৈঠকে মালিকপক্ষ জানায়, তারা মজুরি প্রস্তাব করতে প্রস্তুত নয়। এজন্য তারা চার দিন সময় চেয়েছে। সাত দিন সময় চাওয়ার বিপরীতে বোর্ড তাদের চার দিন সময় দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...