কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদী থেকে অজ্ঞাত এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১৯ অক্টোবর সোমবার দুপুরে উপজেলার মরিচা ইউনিয়নের ভ‚রকাপাড়া এলাকার ঈদগাহ সংলগ্ন পদ্মা নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে নৌ-পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে পদ্মা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়দের মধ্যে উদ্বেগ উৎকন্ঠার সৃষ্টি হয়। মরদেহটির পরনে ছিল লুঙ্গি ও গায়ে গেঞ্জি। মাথার চুল সাদা। স্থানীয়দের ধারণা, মৃত ব্যক্তির বয়স ৬৫ থেকে ৭০ বছরের মধ্যে হতে পারে। তবে তার পরিচয় ও মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
মরদেহ উদ্ধারের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নৌ-পুলিশের সঙ্গে সমন্বয় করে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষীকুÐা নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে নৌপুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তসহ বিস্তারিত জানানো সম্ভব হবে।
এ জাতীয় আরো খবর..