• আপডেট টাইম : 16/10/2026 12:06 AM
  • 92 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক , ঢাকা
  • sramikawaz.com
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি বৃদ্ধির লক্ষ্যে নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এ লক্ষ্যে বোর্ডের নিরপেক্ষ সদস্য, মালিকপক্ষের প্রতিনিধি ও শ্রমিকপক্ষের প্রতিনিধির প্রতিটি পদের বিপরীতে তিনজন করে সম্ভাব্য সদস্যের নাম প্রস্তাব করতে সংশ্লিষ্ট পক্ষগুলোকে অনুরোধ জানানো হয়েছে।
 
 
বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত ২০২৬)-এর ধারা ১৩৮(২) ও (৪) অনুযায়ী এ মজুরি বোর্ড গঠন করা হচ্ছে।
 
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শ্রম পরিদপ্তরের পরিচালক শামীমা সুলতানা বারী স্বাক্ষরিত এক চিঠিতে সংশ্লিষ্ট পক্ষগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়।
 
 
চিঠিতে আরও বলা হয়, শ্রমিকদের মজুরির বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। এ কারণে দ্রুত মজুরি বোর্ড পুনর্গঠনের লক্ষ্যে মালিকপক্ষের তিনজন প্রতিনিধির নাম প্রস্তাব করতে বলা হয়েছে।
 
প্রস্তাবিত ব্যক্তিদের জীবনবৃত্তান্তে তাদের প্রতিষ্ঠানের বা সংগঠনের পদবি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। পাশাপাশি জাতীয় পরিচয়পত্রের কপি ও তিন কপি ছবি জরুরি ভিত্তিতে শ্রম পরিদপ্তরে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
একই প্রক্রিয়ায় শ্রমিকপক্ষের প্রতিনিধি ও নিরপেক্ষ সদস্য মনোনয়নের কাজ সম্পন্ন করে দ্রুততম সময়ে পূর্ণাঙ্গ মজুরি বোর্ড গঠন এবং এর কার্যক্রম শুরু করা হবে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...