• আপডেট টাইম : 29/11/2026 10:02 AM
  • 71 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক, গাজীপুর
  • sramikawaz.com

গাজীপুরের গাছা থানাধীন কুনিয়ার পাগার এলাকায় অবস্থিত ‘এহসান গার্মেন্টস লিমিটেড’ কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ২৫ নভেম্বর নিম্নতম মজুরি ঘোষনা প্রত্যাখান ও বিক্ষোভ করার জের ধরে করখানাটি ২৬ নভেম্বর থেকে বন্ধের এই সিদ্ধান্ধ নেয়।

শনিবার ( ২৮ নভেম্বর) বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩ (১) ধারা ( কাজ নেই বেতন নেই)অনুযায়ী করখানাটি বন্ধ ঘোষণা করে।

ওইদিন নোটিশের মাধ্যমে কারখানাটি জানায়, ২৪ নভেম্বর (মঙ্গলবার) থেকে ২৬ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত কারখানার শ্রমিকরা কর্মস্থলে প্রবেশ করার পর কাজ বন্ধ রাখে। কর্তৃপক্ষ বারবার কাজে যোগদানের আহ্বান জানালেও শ্রমিকরা তাতে কর্ণপাত না করে কাজ বন্ধ রাখেন শ্রমিকরা বে-আইনিভাবে ধর্মঘট পালন অব্যাহত রাখেন। এই বে-আইনি ধর্মঘটের ফলে মালিকের অনিয়ন্ত্রিত পরিস্থিতির প্রেক্ষাপটে কারখানার সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে উৎপাদনসহ সব স্বাভাবিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে নিরাপত্তা বিভাগসহ অন্যান্য জরুরি বিভাগের কার্যক্রম এই বন্ধের আওতামুক্ত থাকবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে কারখানার পরিবেশ স্বাভাবিক ও সম্পূর্ণ নিরাপদ হলে পুনরায় চালুর বিষয়ে নোটিশের মাধ্যমে জানানো হবে।

এ সংক্রান্ত নোটিশের অনুলিপি শ্রম অধিদপ্তর, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২ (গাজীপুর), কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শনে পাঠানো হয়।

উল্লেখ্য নিম্নতম মজুরি বোর্ড ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি ঘোষণার পর সারা দেশের কারখানার শ্রমিরা বিক্ষোভ করে। পরের দিন সাভার আশুলিয়া, নারায়নগঞ্জ, ঢাকার মিরপুর সহ সব কারখানা খুললেও করখানাটি শ্রমিক আইনের ১৩(১) অনুযায়ী বন্ধ রাখে। এমনটি এই কারখানাটির পাশের কারখানাটি খুলে দেওয়া হয়। ##

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...