• আপডেট টাইম : 09/10/2026 11:45 PM
  • 33 বার পঠিত
  • শরীফুল ইসলাম, কুষ্টিয়া
  • sramikawaz.com
কুষ্টিয়ার কুমারখালীতে শতবর্ষী মন্দিরের ৪টি প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। 
 
৮ অক্টোবর বৃহস্পতিবার গভীর রাতে কুমারখালী পৌরসভার খয়েরচারা মাতৃ সার্বজনীন পূজা মন্দিরে এ ঘটনা ঘটে। 
 
৯ অক্টোবর আজ শুক্রবার সকালে ঘটনাটি জানাজানি হলে প্রশাসন, পুলিশ, পূজা উদযাপন পরিষদের নেতা ও জনতা সেখানে ভিড় করেন।
 
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, খয়েরচারা মাতৃমন্দিরে শারদীয় দূর্গোৎসবের প্রতিমা তৈরির কাজ চলছিল। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে প্রতিমা তৈরির কাজ শেষ করেন কারিগর অধীর বিশ্বাস। এ সময় কারিগরের সঙ্গে মন্দিরের সাধারণ সম্পাদক কৌশিক বিশ্বাসসহ আরও কয়েকজন ছিলেন। এরপর আজ সকাল ৬টার দিকে মন্দির কমিটির লোকজন দেখতে পান মন্দিরের বাঁশের বেড়া ভাঙা। ভিতরের গণেশ, লক্ষী, সিংহসহ ৪টি প্রতিমা ভাঙচুর করা হয়েছে।
 
 মন্দিরে নেই সিসিটিভি কিংবা নিরাপত্তার বলয়। 
 
ঘটনাস্থলে দেখা যায় মন্দির চত্বরে পুলিশ, পূজা উদযাপন পরিষদের নেতা, মন্দির কমিটির লোকজনসহ উৎসুক জনতার ভিড়। মন্দিরের বাঁশের বেড়া ভাঙা। মন্দিরের ভিতরে থাকা, গণেশ, লক্ষী, সিংহসহ চারটি প্রতিমায় ভাঙচুরের ক্ষত।
 
এসময় মন্দির কমিটির সাধারণ সম্পাদক কৌশিক বিশ্বাস বলেন, রাত ২টার দিকে কাজ শেষে সকলেই বাড়ি চলে যায়। সকাল ৬টার দিকে এসে দেখি গণেশ, লক্ষী, সিংহসহ ৪টি প্রতিমা ভাঙা রয়েছে। আর্থিক সংকটের কারণে এখনও সিসিটিভি স্থাপন করা হয়নি। পূর্বশত্রæতার জেরে কে কা কাহারা হামলা চালিয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 
কুমারখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড.শংকর মজুমদার বলেন, সমাজের মধ্যে এক ধরণের অসুর রয়েছে। তারা উৎসবকে বিঘœ করতে এবং পরিবেশ নষ্ট করতে এমন ভাঙচুর চালিয়েছে। প্রশাসন দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করুক।
 
অপরদিকে ঘটনস্থলে গিয়ে উপজেলা বিএনপির সাধানণ সম্পাদক মো. লুৎফর রহমান বলেন, সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য একধরনের কুচক্রী মহল রাতের অন্ধকারে এমন অনাকাক্সিক্ষত ঘটনা ঘটিয়েছে। শারদীয় দুর্গোৎসব নির্বিঘœ করতে বিএনপির নেতাকর্মীরা এবং প্রশাসন সর্বদা সতর্ক আছে বলে তিনি উল্লেখ করেন।
 
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সিসিটিভি না থাকায় দুর্বৃত্তরা সুযোগ নিয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। মন্দির কমিটি এবং মন্দিরের জমি নিয়ে পূর্ব বিরোধ আছে সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...