অবিলম্বে গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ড পুনর্গঠন এবং ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণার দাবিতে এবং শ্রমিকের দারিদ্র্যের ওপর বাংলাদেশের রপ্তানি প্রতিযোগিতা দীর্ঘস্থায়ী করা যাবে না—এই স্লোগানকে সামনে রেখে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে গ্রীন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন (GBGWF) এবং ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টার (NWUC)।
শুক্রবার (৮ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গত ০৪ অক্টোবর ২০২৪ শুক্রবার সকাল ১০:৩০ মিনিটে গ্রীন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন (GBGWF) এবং ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টার (NWUC)-এর যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ২০২৩ সালের ১লা মে থেকে সরকারি কর্মচারীদের মূল বেতন ১০০% থেকে ১৪২৫ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। অথচ বর্তমান বাজারে শ্রমিক ও পরিবারের ন্যূনতম প্রয়োজন মেটানো ক্রমেই কঠিন হয়ে পড়েছে। সরকার নতুন মজুরি বোর্ড গঠনের কথা বিবেচনা করলেও এই প্রক্রিয়া যেন কালক্ষেপণ, নামমাত্র পরামর্শ কিংবা মালিকপক্ষ ও সরকারের মধ্যে বন্ধ দরজার আলোচনায় না হয়।
সমাবেশে বক্তারা দাবিগুলো তুলে ধরেন:
অবিলম্বে ন্যূনতম মজুরি বোর্ড গঠন করতে হবে। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করতে হবে। মোট মজুরির অন্তত ৬৫ শতাংশ মূল মজুরি করতে হবে। বছরে ন্যূনতম ১৫ শতাংশ মজুরি বৃদ্ধি নিশ্চিত করতে হবে। মজুরি বোর্ডে শ্রমিকদের প্রকৃত ও স্বাধীন প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক ব্র্যান্ড ও ক্রেতাদের দায়িত্ব নিতে হবে। হিট স্ট্রোককে পোশাক স্বাস্থ্য ও শ্রমিক অধিকারের অঙ্গ হিসেবে স্বীকৃতি দিতে হবে। চাকরির নিরাপত্তা, ট্রেড ইউনিয়ন অধিকার ও স্থায়ী জিরো টলারেন্স নিশ্চিত করতে হবে। এবং সমাবেশ শেষে একটি র্যালি হাইকোর্ট মোড়, তোপখানা রোড, পল্টন মোড় প্রদক্ষিণ করে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে সমাপ্ত হয়।
গ্রীন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন ও ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টার-এর সভাপতি মোসাঃ সুলতানা বেগমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক ও নারী কমিটির সভাপতি রোজিনা আক্তার সুমি, সাংগঠনিক সম্পাদক মো. ফরিদ উদ্দিন, দপ্তর সম্পাদক ও নারী কমিটির সাধারণ সম্পাদক আমরিণ হোসাইন এ্যানি, সহ-সভাপতি সেলিনা হোসাইন, প্রচার সম্পাদক মো. তাহেরুল ইসলাম, কার্যকরী সদস্য অঞ্জলি, গাজীপুর কমিটির নারী বিষয়ক সম্পাদক মৌসুমী সরকার, আহমেদ ফ্যাশন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. রুবেল, জাকিয়া সুলতানা, জোসনা বেগম, সালমা আক্তার, যমুনা ফ্যাশন ওয়্যার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, প্রান্ত মিয়া, রাসেলসহ মিরপুর, সাভার, আশুলিয়া, টংগী ও গাজীপুরের বিভিন্ন গার্মেন্টস কারখানার শ্রমিকবৃন্দ।
এ জাতীয় আরো খবর..