• আপডেট টাইম : 07/09/2026 07:47 AM
  • 73 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক , ঢাকা
  • sramikawaz.com


“মর্যাদা, অধিকার, ন্যায্য হিস্যা নিশ্চিতে এগিয়ে যাবার প্রত্যয়” স্লোগানে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলস এর ১০ম দ্বি-বার্ষিক সম্মেলন ও সাধারণ সভা গতকাল ৫ সেপ্টেম্বর ২০২৬ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।  

সভায় বিলসের নির্বাহী পরিষদ নির্বাচনে মো. মজিবুর রহমান ভূঞাঁ চেয়ারম্যান ও নজরুল ইসলাম খান মহাসচিব পদে নির্বাচিত হন।

ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, আনোয়ার হোসাইন ও আমিরুল হক আমিন। যুগ্ম মহাসচিব হিসেবে নির্বাচিত হন সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ, সাকিল আখতার চৌধুরী ও আবুল কালাম আজাদ। অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হন মো. রফিকুল ইসলাম রফিক। সম্পাদক পদে নির্বাচিত হন মঞ্জুরুল ইসলাম, বাদল খান, এএএম ফয়েজ হোসেন, শামীম আরা, শহীদুল্লাহ বাদল ও নাছরিন আক্তার ডিনা। নির্বাহী সদস্য পদে নির্বাচিত হন এ বি এম সাজ্জাদ হোসেন, উম্মে হাসান ঝলমল, পুলক রঞ্জন ধর, নার্গিস জাহান, মো. নুরুল আমিন, রবিউল হক, এম আর মঞ্জু ও মো. মজিবর রহমান।

দেশব্যাপী বিলস এর সাধারণ সদস্য, উপদেষ্টা ও নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...