• আপডেট টাইম : 31/10/2026 12:00 AM
  • 46 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক , ঢাকা
  • sramikawaz.com
 
 
সিনিয়র করেসপন্ডেন্ট:
পোশাক শ্রমিকদের দীর্ঘদিনের দাবি পূরণে আগামী রোববার (১ নভেম্বর) থেকে ন্যূনতম মজুরি বোর্ড গঠনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।
 
শুক্রবার (৩০ অক্টোবর) রাতে নিজ বাসভবনে শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে এক জরুরি বৈঠক শেষে এ কথা জানান শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
 
শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, শ্রমিক নেতাদের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ ও ইতিবাচক আলোচনা হয়েছে। আগামী রোববার সকাল থেকেই মজুরি বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে। ইনশাআল্লাহ, আগামী দু-একদিনের মধ্যেই শ্রমিক ভাই-বোনেরা তাদের কাঙ্ক্ষিত দাবি পূরণের সুসংবাদ পাবেন।
 
শিল্প ও শ্রমিকের ভারসাম্য রক্ষার ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, আমাদের যেমন শ্রমিকদের ন্যায্য অধিকার ও দাবি-দাওয়া নিশ্চিত করতে হবে, তেমনি দেশের শিল্প-কারখানাগুলোও টিকিয়ে রাখতে হবে।
 
এ সময় বর্তমান সরকারের অবদানের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর থেকে শ্রমিকদের পাওনা মজুরি নিয়মিত পরিশোধ নিশ্চিত করতে বর্তমান সরকার সফলভাবে কাজ করে যাচ্ছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...