• আপডেট টাইম : 16/10/2026 12:59 AM
  • 62 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক , সাভার
  • sramikawaz.com

আশুলিয়ার শারমিন গ্রুপের মালিকের প্ররোচনায় শ্রমিক হত্যার সুষ্ঠু বিচার এবং দেশের সকল পোশাক কারখানায় নিরাপদ, সুষ্ঠু ও শ্রমিকবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটি এবং টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের যৌথ উদ্যোগে আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৩০ মিনিটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।

 

মানববন্ধনে বক্তারা শ্রমিক হত্যার ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তারা কর্মক্ষেত্রে শ্রমিকদের জীবনের নিরাপত্তা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান।

 

সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, "গার্মেন্টস শিল্পের উৎপাদন ও অগ্রগতিতে শ্রমিকদের অবদান অপরিসীম। তবে কর্মক্ষেত্রে তাদের নিরাপত্তা, মর্যাদা ও ন্যায্য অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কোনো শ্রমিক যেন কর্মক্ষেত্রে সহিংসতা, নির্যাতন কিংবা অনিরাপদ পরিবেশের শিকার না হন, সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কারখানা মালিকদের অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।"

 

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির কেন্দ্রীয় সভাপতি মোঃ ফরিদুল ইসলাম, বাংলাদেশ প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া সভাপতি মাসুদ রানা সুলতানসহ অন্যান্য বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...