ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত্তরার সড়কে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা।
১৪ অক্টোবর বুধবার বেলা ১১টার দিকে আজমপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন তারা। এতে সড়কের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তী সময়ে তারা সরে গিয়ে বিমানবন্দর এলাকায় সড়ক অবরোধ করেন। তবে দুপুর দেড়টার দিকে তারা সড়ক ছেড়ে দিয়েছেন।
ডিএমপির উত্তরা ট্রাফিক বিভাগের এডিসি রুবেল হক গণমাধ্যমকে জানান, সকালে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা আজমপুর এলাকায় জড়ো হয়ে যান চলাচল বন্ধ করে দেন। পরবর্তী সময় তারা বিমানবন্দরের দিকে সরে গিয়ে বিক্ষোভ শুরু করলে সেখানকার সড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়।
উত্তরা ট্রাফিক বিভাগের ডিসি শাহজাহান হোসেন জানান, ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করাসহ কয়েকটি দাবিতে গত সোমবার থেকে সড়ক অবরোধ ও বিক্ষোভ করছেন শ্রমিকরা।
এ জাতীয় আরো খবর..