• আপডেট টাইম : 26/09/2026 10:44 PM
  • 46 বার পঠিত
প্রতীকী কৃত্রিম ছবি
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com
শ্রমিককে মারধর করায় দেশের অন্যতম বৃহত্তম কাপড়ের বিপণি কেন্দ্র টেরিবাজারে পণ্য লোড-আনলোড ও পরিবহন বন্ধ করে দেন শ্রমিকরা।
 
২৬ সেপ্টেম্বর শনিবার সকাল থেকে কাজ বন্ধ রাখেন শ্রমিকরা।
 
পরে টেরিবাজার ব্যবসায়ী সমিতির হস্তক্ষেপে বিকেল থেকে কাজ শুরু করেন তারা।
 
সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা থেকে ১০টার দিকে টেরিবাজারের জিলানি কমপ্লেক্সের অন্যতম স্বত্বাধিকারী মুন্নু শ্রমিককে মারধর করেন।
 
এ ঘটনার প্রতিবাদ ও বিচার দাবিতে শনিবার সকাল থেকে কর্মবিরতি শুরু করেন শ্রমিকেরা।
 
টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মান্নান বলেন, আমরা ওই মালিককে সাফ বলে দিয়েছি আইন নিজের হাতে তুলে নেওয়া অন্যায়।
 
কোনো অবস্থাতেই শ্রমিক, কর্মচারী, অংশীদার কারও গায়ে হাত তোলা যাবে না। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে।
 
তাকে আমরা পাঁচ হাজার টাকা জরিমানা করেছি এবং মুচলেকা নিয়েছি।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...