কুষ্টিয়ায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার কুরুচিপূর্ণ বক্তব্য এবং কটুক্তি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ফরিদা ইয়াসমিন এমপি। দলের অনুমতি পেলে সংসদ সদস্য আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
মুফতি আমির হামজার কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ঝাড়ু মিছিল হয়েছে।
১৫ সেপ্টেম্বও মঙ্গলবার বিকেলে ভেড়ামারার নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে ফরিদা ইয়াসমিন এসব কথা বলেন।
গণমাধ্যমের সাথে আলাপকালে ফরিদা ইয়াসমিন বলেন, উনি একজন সংসদ সদস্য এবং আমিও একজন সংসদ সদস্য। প্রত্যেকেরই মর্যাদা ও সম্মান রয়েছে। একজন নারীকে সম্মানিত করে কথা বলা আমাদের রাজনৈতিক কালচার, ভদ্রতা ও আচরণের অংশ। এর বাইরে আমরা যেতে পারি না।
জনপ্রতিনিধিদের আচরণের একটি নির্দিষ্ট সীমা থাকা উচিত উল্লেখ করে তিনি আরও বলেন, সমাজের গণ্যমান্য ব্যক্তিরা জনপ্রতিনিধিদের আচার-আচরণের দিকে তাকিয়ে থাকেন। অথচ কুষ্টিয়া অঞ্চলের সংসদ সদস্য মুফতি আমির হামজা তাকে ও তার দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে অত্যন্ত অপ্রীতিকর কট‚ক্তি করেছেন, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিরোধী ও সরকারি দল মিলেমিশে একসাথে কাজ করার ওপর জোর দিয়ে ফরিদা ইয়াসমিন ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি একজন বয়স্ক নারী। দায়িত্ব দেওয়া হয়েছে সংরক্ষিত আসনের ৩৭ জন মেয়েকে। জেনেশুনেও উনি কেন এই ধরনের কট‚ক্তি করার স্পর্ধা দেখান? সবাইকে সবাইকে সম্মান করতে হবে।
এ সময় তিনি নিজের দলের ওপর ঘটনার বিচারভার ছেড়ে দিয়ে বলেন, তাকে ও তার দলের নেতৃত্বকে তাচ্ছিল্য ও অপমান করার উপযুক্ত বিচারের দাবি জানাচ্ছি। দলের অনুমতি পেলে এ ঘটনায় আইনি পদক্ষেপ হিসেবে মানহানির মামলা করা হবে।
এদিকে, সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কুরুচিপূর্ণ ও কট‚ক্তিমূলক মন্তব্য করার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুষ্টিয়া কোর্ট স্টেশন ও পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে ঝাড়– মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা মুফতি আমির হামজার বিরুদ্ধে বিভিন্ন ধরণের ¯েøাগান দেন।
উল্লেখ্য, দৌলতপুরে জামায়াতের মতবিনিময় সভায় মুফতি আমির হামজার দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে এ উত্তেজনার সৃষ্টি হয়। বক্তব্যে তিনি কুষ্টিয়ার সংরক্ষিত নারী আসনের এমপি ফরিদা ইয়াসমিনকে উদ্দেশ করে বলেন, সংরক্ষিত নারী আসনের এমপির সাংবিধানিক গুরুত্ব নেই এবং তিনি কোনো সরাসরি ভোটে নির্বাচিত হননি বলে মন্তব্য করেন।