• আপডেট টাইম : 08/09/2026 09:51 PM
  • 52 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক , গাজীপুর
  • sramikawaz.com
গাজীপুর মহানগরের কোনাবাড়ীর জরুন এলাকায় কেয়া গ্রুপের ৪টি কারখানার ৬২৭ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে।
 
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) কারখানার মূল ফটকে নোটিশ ও ছাঁটাই করা শ্রমিকদের নামের তালিকা সাঁটিয়ে দেওয়া হয়েছে।
 
পুলিশ ও স্থানীয়রা জানায়, কেয়া গ্রুপের নীট কম্পোজিট ডিভিশন, স্পিনিং ডিভিশন, কটন ডিভিশন ও কেয়া ইয়ার্ন মিলস লিমিটেডের ৬২৭ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। শ্রমিক ছাঁটাইয়ের নোটিশ কারখানার ফটকে টানিয়ে দেওয়া হয়।
 
ওই নোটিশে উল্লেখ করা হয়েছে, ব্যাংকিং জটিলতা, গ্যাস বিল পরিশোধ করতে না পারায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং প্রয়োজনের অতিরিক্ততার কারণে ফ্যাক্টরির উৎপাদন ও প্রশাসনিক খরচ কমিয়ে আনার লক্ষ্যে কর্তৃপক্ষ সব সেকশন/বিভাগ থেকে কিছু পদ বিলুপ্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ধারা ২০ মোতাবেক ফ্যাক্টরির অতিরিক্ত শ্রমিক ও কর্মচারীদের ৮ সেপ্টেম্বর থেকে ছাঁটাই করার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে।
 
এছাড়া বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ধারা ২০ মোতাবেক ছাঁটাই শ্রমিকদের ৩০ কর্মদিবসের মধ্যে সব পাওনা পরিশোধ করা হবে।
কারখানায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
 
এ ব্যাপারে গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, কেয়া গ্রুপের ৬২৭ জন শ্রমিক ছাঁটাই করার নোটিশ পাঠিয়েছে কর্তৃপক্ষ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানার মূল ফটকে পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...