• আপডেট টাইম : 03/09/2026 08:48 PM
  • 5 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক, ঢাকা
  • sramikawaz.com
কুয়েতে নতুন করে মিসাইল ও ড্রোন হামলার প্রেক্ষাপটে দেশটিতে বসবাসরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।
 
৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার এক জরুরি বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
 
দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপত্তার স্বার্থে সবাইকে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকার আহ্বান জানানো যাচ্ছে। কুয়েতি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কুয়েত সরকারের নির্দেশনা মেনে চলার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।
 
একই সঙ্গে মিসাইল ও ড্রোন হামলা সংক্রান্ত কোনো ছবি বা ভিডিও ধারণ করা থেকে বিরত থাকার জন্যও আহ্বান জানানো হয়েছে।
 
এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সবাইকে সতর্ক থাকার এবং বর্তমান আঞ্চলিক পরিস্থিতির কোনো ভিডিও বা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছে দূতাবাস।
 
জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বর +৯৬৫ ৬৯৯২০০১৩, +৯৬৫ ৬৬৫১৬৪০৪, +৯৬৫ ৫০৮৯৫১৬১ এবং ই-মেইল mission.kuwait@mofa.gov.bd-তে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...