• আপডেট টাইম : 18/08/2026 03:53 PM
  • 2 বার পঠিত
  • শরীফুল ইসলাম, কুষ্টিয়া
  • sramikawaz.com
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৬ কোটি টাকার ভারতীয় অবৈধ কারেন্ট জাল ও মাদক জব্দ করা হয়েছে। 
 
১৮ আগস্ট ঙ্গলবার দুপুর ১টায় এ তথ্য জানিয়েছে বিজিবি।
 
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধীনস্থ চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ পদ্মা নদীতে অবৈধ কারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকার করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে বিজিবির টহল দল সোমবার রাত ১০টায় অভিযান চালায়। 
 
অভিযানে মালিকবিহীন অবস্থায় ৫ হাজার ৫০ কেজি ভারতীয় অবৈধ কারেন্ট জাল ও ৪ হাজার ৮৪৫ কেজি নিষিদ্ধ চায়না জাল জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৫ কোটি ৭৩ লক্ষ ৮০ হাজার টাকা। পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। 
 
অপরদিকে সোমবার দিবাগত ১.৫০টায় একই ব্যাটালিয়ন অধীনস্থ রংমহল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৩৭/২-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রংমহল নামক স্থানে বিজিবির টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৫ কেজি গাঁজা উদ্ধার করে। যার আনুমানিক সিজার মূল্য ৫২ হাজার ৫০০ টাকা।
 
বিজিবির পৃথক অভিযানে উদ্ধার হওয়া নিষিদ্ধ জাল ও মাদকের আনুমানিক সিজার মূল্য ৫ কোটি ৭৪ লক্ষ ৩২ হাজার ৫০০ টাকা বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে। 
 
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, মাদকদ্রব্যের অনুপ্রবেশ রোধ ও অবৈধভাবে মৎস্য আহরণ প্রতিহত করতে সর্বদা সতর্ক অবস্থায় রয়েছে এবং দৃঢ়ভাবে দায়িত্ব পালন করে আসছে বলে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল রাশেদ কামাল রনি জানিয়েছেন। 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...