• আপডেট টাইম : 09/08/2026 08:43 PM
  • 54 বার পঠিত
  • শরীফুল ইসলাম, কুষ্টিয়া
  • sramikawaz.com
কুষ্টিয়া শহরের পৌরবাজারে একটি ফলের দোকানের সামনে থেকে সাদ্দাম হোসেন (৪০) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
 
১১ আগস্ট রোববার সকালে পৌরবাজারের আয়েশা ফল ভাÐার ও আদর্শ ফল ভাÐারের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সাদ্দাম হোসেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাসিন্দা। তিনি পৌরবাজারে শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।
 
স্থানীয় ব্যবসায়ীরা জানায়, অন্যান্য দোকানের সাথে রাতে পৌরবাজারের আয়েশা ফল ভাÐার ও আদর্শ ফল ভাÐারের দোকানও বন্ধ ছিল। রাতের কোনো এক সময় সাদ্দাম ওই দুই দোকানে প্রবেশের চেষ্টা করেন। তাদের ধারণা, ইঁদুর বৈদ্যুতিক তার কেটে ফেলা বিদ্যুতের তারের সংস্পর্শে আসলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। 
 
পরে আজ ৯ আগস্ট রোববার সকালে স্থানীয় ব্যবসায়ীরা দোকান খুলতে এসে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
 
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর বলেন, খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তিনি আরো বলেন, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...