• আপডেট টাইম : 31/07/2026 09:13 PM
  • 56 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক , ঢাকা
  • sramikawaz.com
 
 
‘বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে টেকসই, পরিবেশবান্ধব, নারীবান্ধব এবং আধুনিক শিল্প হিসেবে গড়ে তোলো’—এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠার ৪২ বছর পূরণ পালন করল জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।
 
শুক্রবার (৩১ জুলাই) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংগঠনটির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়।
 
ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আরিফা আক্তার ও জেসমিন আক্তার। অনুষ্ঠানটি উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। এছাড়া আরও বক্তব্য দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবেদ রাজা, ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)-এর সাধারণ সম্পাদক বাবুল আকতার, গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম সমন্বয়ক কাজী রুহুল আমিন, জাতীয় শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি আ. স. ম. জাকারিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।
 
সভার সভাপতি আমিরুল হক আমিন ফেডারেশনের ৪২ বছরের পরিধি ও অর্জনের চিত্র তুলে ধরেন। এরপর বক্তারা বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে টেকসই, পরিবেশবান্ধব, নারীবান্ধব এবং আধুনিক শিল্প হিসেবে গড়ে তুলতে শ্রমিকদের প্রধান ৮টি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো:
 
১. গার্মেন্টস নারী শ্রমিকদের মাতৃত্বকালীন (মেটারনিটি) ছুটি সরকারি খাতের মতো ৬ মাস করতে হবে;
২. সব ধরনের জবরদস্তিমূলক শ্রম বন্ধ করতে হবে;
৩. বিদেশি ক্রেতাদের (বায়ারদের) তৈরি পোশাকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে;
৪. গার্মেন্টস সেক্টরে ট্রেড ইউনিয়ন গঠনে সব বাধা দূর করতে হবে;
৫. অবিলম্বে জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করতে হবে;
৬. জলবায়ু পরিবর্তন ও ডিজিটালাইজেশন (অটোমেশন)-এর ক্ষেত্রে শ্রমিকদের অংশীদারত্ব নিশ্চিত করতে হবে;
৭. নিরাপদ কর্মস্থল নিশ্চিত করতে হবে; এবং
৮. অনুস্বাক্ষরকৃত সব আইএলও কনভেনশন বাস্তবায়ন করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...