• আপডেট টাইম : 30/07/2026 11:53 PM
  • বার পঠিত
  • শরীফুল ইসলাম, কুষ্টিয়া
  • sramikawaz.com
কুষ্টিয়ার দৌলতপুরে ভিক্ষুকদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ছাগল ও স্বেচ্ছাসেবী সমাজকল্যান সংস্থার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। 
 
৩০ জুলাই বৃহস্পতিবার দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয় চত্বরে উপস্থিত ভিক্ষুকদের মাঝে ছাগল বিতরণ করেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা।
 
এসময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য গুহ, দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস, উপজেলা সমাজসেব কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বিল্লাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং উপকারভোগীরা ।
 
দৌলতপুর উপজেলা সমাজ সেবা অফিস আয়োজনে ছাগল ও অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে ২১জন ভিক্ষুককে ৪২টি মা ছাগল এবং ৩টি স্বেচ্ছাসেবী সমাজকল্যান সংস্থার প্রতিনিধিকে (দুই জনকে ৩০হাজার করে ও একজনকে ২৫হাজার) ৮৫হাজার টাকার চেক প্রদান করা হয়।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...