• আপডেট টাইম : 25/07/2026 07:04 PM
  • 57 বার পঠিত
ছবি : পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু
  • শরীফুল ইসলাম, কুষ্টিয়া
  • sramikawaz.com

কুষ্টিয়া শহরের ডিসি পার্কের পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে কাওসার (২৫) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। তিনি কুষ্টিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
২৫ জুলাই শনিবার দুপুরে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহত কাওসার পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার ইসলামপাড়া এলাকার আফসার উদ্দিনের ছেলে। পরিবারের সাথে কুষ্টিয়া শহরের উদিবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন কাওসার। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ শনিবার দুপুরে কাওসার ও তার বন্ধুরা মিলে ডিসি পার্কের পুকুরে গোসল করতে নামেন। সাঁতার কেটে পুকুরের মাঝখানে পৌঁছানোর পর হঠাৎ তলিয়ে যেতে থাকেন তিনি।

কাওসারের বন্ধু শাওন জানান, সাঁতার কেটে পুকুরের ওপারে চলে যাওয়ার পর তিনি কাওসারকে বাঁচানোর জন্য চিৎকার করতে শোনেন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা করলেও গভীর পানিতে তলিয়ে যাওয়ায় উদ্ধারে ব্যর্থ হন তারা। এরপর স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ওয়াদুদ হোসেন জানান, দ্রæত উদ্ধার অভিযান শুরু করা হলেও শেষ পর্যন্ত তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ইকবাল হোসেন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই কাওসারের মৃত্যু হয়েছিল।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...