• আপডেট টাইম : 21/07/2026 10:12 PM
  • 134 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক , ঢাকা
  • sramikawaz.com


গাড়ী চালকের ভাগ্নির সঙ্গে ​এরিয়া নিজেই শেষ করে দিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। ভোটে জেতার পর ওবায়দুল্লাহ নামের ওই ব্যক্তিকে গাড়ি চালক হিসেবে নিয়োগ দেন এই জামায়াত নেতা। ওবায়দুল্লাহর সঙ্গে পরিচয় হয় তারই ভগ্নিপতি অর্থাৎ মরিয়ম বেগমের বাবা মাসুম বিল্লাহর সঙ্গে।

​মাসুম বিল্লাহ পরিবারসহ থাকেন ঢাকার মিরপুরে। ঢাকায় বসেই জামায়াতের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নিয়মিত অংশ নিতেন। ব্যস্ততার ভেতরেও পৈতৃক বাড়ি সাতক্ষীরায় যাতায়াত ছিল নিয়মিত। তারই কন্যা মরিয়ম ঢাকা থেকে এসএসসি দিয়েছেন। তাদের বাসায় যেতে যেতে নজরুল ইসলামের সঙ্গে তার পরিচয় হয়।

​মরিয়মের পরিবার সংশ্লিষ্ট একটি সূত্র কালবেলাকে জানিয়েছে, তার বাবার ব্যবসায় বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন নজরুল ইসলাম। নজরুল ইসলাম ফেসবুকে যে ব্যাখ্যা দিয়েছেন, তার সঙ্গে প্রকাশ্যে আসা কিছু ভিডিওর তথ্যে গরমিল পাওয়া গেছে।

​ভিডিওতে তাদের আটক করা ব্যক্তিদের মুখে বলতে শোনা যায়— "এই বাসা নীলার থেকে ভাড়া করেছেন।" তখন নজরুল ইসলামকে বলতে শোনা যায়, ওই তরুণীর ভাগ্নে রুমটি তাদের ঠিক করে দিয়েছেন, যে কিনা তার ড্রাইভার।
​তাদের আরও প্রশ্ন করতে শোনা যায়—
​"আগে কয়বার এসেছেন?"
​"সত্যি করে বলেন, কয়বার এসেছেন?"
​"আমরা কয়েকদিন দেখেছি আপনি এখানে আসেন, ধরতে পারছিলাম না।"

​এদিকে গাজী নজরুল ইসলাম ফেসবুকে মরিয়মকে নিজের দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেছেন। পাশাপাশি জানিয়েছেন, দ্বিতীয় শ্বশুরের অফিসে ভিডিওটি তার গাড়ি চালক ও মরিয়মের মামা গোপনে ধারণ করেছেন। এ সময় নজরুল ইসলামকে হাত জোড় করে ক্ষমা চাইতেও দেখা যায়। তিনি বলছেন, "আমাদের ছেড়ে দেন, আমরা অন্যায় করেছি।"

​তবে মরিয়ম বেগম বেশ স্থির ছিলেন। তিনি ওই যুবকের সঙ্গে চড়াও সুরে কথাও বলছিলেন। ভিডিওতে নীলা নামে যে নেত্রীর কথা বলা হচ্ছে, তার সম্পর্কে বিস্তারিত জানতে পারেনি কালবেলা। তবে ভিডিওর কথোপকথন থেকে বোঝা গেছে এটি ঢাকায়।

​"আপনারা অন্যায় করছেন? আপনারা কেন জামায়াত হয়ে কিভাবে কাজটা করলেন মেয়েদের?"

​এদিকে নারী নিয়ে এমপি নজরুলের ভাইরাল ভিডিও প্রসঙ্গে জামায়াতের পক্ষে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

​বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন:
​"অতি সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত খবরের দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নজর রাখছে।"
​তিনি আরও বলেন, "ইতিমধ্যে বিষয়টি নিয়ে গাজী নজরুল ইসলামের নিজের বিবৃতি, তার প্রথম ও দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর বাবার ভিডিও বক্তব্য মিডিয়াতে প্রকাশিত হয়েছে। এ বিষয়ে আরও খোঁজ-খবর নিয়ে ও প্রকৃত ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।"

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...